ঢাকা ১১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান

স্থানীয় সরকার বিভাগের নতুন সচিব হলেন সাবেক প্রধান প্রকৌশলী শহীদুল হাসান

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সাবেক প্রধান প্রকৌশলী মোঃ শহীদুল হাসান-কে স্থানীয় সরকার বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী মো. শহীদুল হাসানকে এই নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ বছর মেয়াদে তিনি এই দায়িত্ব পালন করবেন। শর্ত অনুযায়ী, তাঁকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে।

উল্লেখ্য যে, গত ১ মার্চ স্থানীয় সরকার বিভাগের সাবেক সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত (ওএসডি) করা হয়েছিল।

একজন অভিজ্ঞ প্রকৌশলী হিসেবে মোঃ শহীদুল হাসানের সুদীর্ঘ ক্যারিয়ার রয়েছে: তিনি ২০০০ সালের ১১ ডিসেম্বর এলজিইডির প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭৭ সালে ‘ওয়ার্কস প্রোগ্রাম উইং’-এ নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ১৯৯২ সালে তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং ১৯৯৯ সালে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে পদোন্নতি পান।

তিনি ১৯৭৫ সালে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে উচ্চতর শিক্ষা ও পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেন। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি জসিম স্বর্ণপদক,  শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর স্বর্ণপদক ও সাংবাদিক মোনাজাতউদ্দিন স্বর্ণপদক সহ বেশ কিছু মর্যাদাপূর্ণ পদক লাভ করেন।

তিনি বাংলাদেশের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের (IEB) ফেলো এবং আমেরিকান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ার্স-এর সদস্য। তাঁর এই নিয়োগের খবরে বিভিন্ন প্রকৌশলী সংগঠন ও মহলের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।

Tag :

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২

স্থানীয় সরকার বিভাগের নতুন সচিব হলেন সাবেক প্রধান প্রকৌশলী শহীদুল হাসান

Update Time : ০২:০০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬