ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট

হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা চালালে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে পাল্টা এই হুঁশিয়ারি দিল তেহরান। খবর সিএনএন।

সিএনএনের এই প্রতিবেদনে বলা হয়, ইরানের সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্রে বোমা হামলার হুমকি বাস্তবায়ন করেন, তবে হরমুজ প্রণালী অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে।

এদিকে একটি সূত্র সিএনএনকে জানায়, তেহরান এরই মধ্যে এই গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণকে অর্থনৈতিকভাবে কাজে লাগানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে।

‘হরমুজ প্রণালি দিয়ে বিদেশি জাহাজ চলাচলে লাগবে ইরানের অনুমতি’
এর আগে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থায় (আইএমও) নিযুক্ত দেশটির প্রতিনিধি জানিয়েছিলেন, একমাত্র ইরানের অনুমতি ও সমন্বয়ের ভিত্তিতে বিদেশি জাহাজগুলো এখনো হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে। রোববার (২২ মার্চ) আল-জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থায় ইরানের প্রতিনিধি ও যুক্তরাজ্যে নিযুক্ত রাষ্ট্রদূত আলী মুসাভি দেশটির মেহের বার্তা সংস্থাকে বলেন, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে ইরান সরকারের সঙ্গে সমন্বয় করেই বিদেশি জাহাজগুলো প্রণালিটি ব্যবহার করতে পারবে।

সূত্র: সিএনএন ও আল-জাজিরা

Tag :
জনপ্রিয়

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি

হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান

Update Time : ০৩:৫৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬