ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হাইতিতে শনিবার সাত দশমিক দুই মাত্রার এক ভূমিকম্প, বহু হতাহতের শঙ্কা

ক্যারিবিয়ান দ্বীপ রাষ্ট্র হাইতির পশ্চিমাঞ্চলে শনিবার সাত দশমিক দুই মাত্রার এক ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর অনেক ঘর-বাড়ি বিধ্বস্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। নিউইয়র্ক টাইমস, বিবিসসহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম এসব তথ্য জানায়।

তবে হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য এখনো জানা যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, হাইতির পেটিট ট্রুও ডি নিপ্পেস থেকে ৮ কিলোমিটার দূরে ৭ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। রাজধানী পোর্ট-অব-প্রিন্স থেকে শহরটি দেড় শ কিলোমিটার দূরে।

ভূমিকম্প হলেও হাইতির সরকারের পক্ষ থেকে হতাহতের বিষয়ে এখনো কিছুই জানানো হয়নি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া ছবিতে পাশের শহর জেরেমিতে ভেঙে পড়া ঘরবাড়ি ও একটি চার্চের ধ্বংসস্তুপের চিত্র দেখা যাচ্ছে। ছোটাছুটি করছেন আতঙ্কিত মানুষজন।

হাইতির অন্তত দুটি শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেগুলো হলো লে কায়েস এবং জেরেমি।

লে কায়েস শহরের বাসিন্দা উইচেল অগাস্টিন বেলন, অনেক বাড়ি ধসে পড়েছে, অনেকে বাড়িঘরের নিচে আটকা পড়েছেন। আমরা ধ্বসস্তূপের নিচ থেকে মানুষের আর্তনাদ শুনতে পাচ্ছি। অনেকে হাসপাতালে ভর্তি হতে ছোটাছুটি করছে।

Tag :

Update Time : ০৪:২৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১