ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৫৫ শিশু রামিসা হত্যা: সোহেল রানা ও তার স্ত্রীর বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ আগামীকাল ঈদ উদযাপন শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী সিরিক দ্বীপে হামলার জবাবে মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে আইআরজিসি এক নজরে বিশ্ব সংবাদ: ৩১ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১ জুন ২০২৬ দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার ত্রিমুখী কার্যক্ষমতাসম্পন্ন ক্যানসারের নতুন ইনজেকশন রোগীর টিউমার পুরোপুরিই নির্মূল করতে সক্ষম দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী

হাজার হাজার জনতা হাতে ফুল নিয়ে অশ্রুশিক্ত নয়নে রানির প্রতি শ্রদ্ধা

কফিনবন্দী হয়ে নিজের প্রিয় বালমোরাল ক্যাসেল ছাড়লেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। এর মধ্য দিয়ে রানির চিরবিদায়ের যাত্রা শুরু হলো, যা আগামী ১৯ সেপ্টেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়ার মাধ্যমে শেষ হবে।

স্কটল্যান্ডের স্থানীয় সময় রোববার সকাল ১০টার দিকে বালামোরাল থেকে স্কটিশ রাজধানী এডিনবার্গের উদ্দেশ্যে ছয় ঘণ্টার যাত্রা শুরু করেছে রানির কফিনবাহী গাড়ীবহর। এসময় শেষ বারের মতো রানিকে শ্রদ্ধা জানাতে সড়কে সড়কে মানুষের বিশাল সমাবেশ দেখা গেছে। সড়কের দুই পাশে হাজার হাজার জনতা হাতে ফুল নিয়ে অশ্রুশিক্ত নয়নে রানির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।

রানির কফিনবাহী গাড়ি বহরটি ২৮০ কিলোমিটার যাত্রা শেষে স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গে হলিরুডহাউসের রাজকীয় প্রাসাদে নিয়ে যাওয়া হবে। সোমবার তাকে প্রাসাদ থেকে নিকটবর্তী সেন্ট জাইলস ক্যাথেড্রালে পৌঁছে দেওয়া হবে, মঙ্গলবার বিমানে করে লন্ডনে উড়ে যাওয়ার আগে সেখানেই রাখা হবে রানির কফিন।

আগামী ১৯ সেপ্টেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। সর্বসাধারণের সম্মান জানানোর জন্য সমাহিত করার ৪ দিন আগে থেকেই তার দেহ রাখা হবে ওয়েস্টমিনিস্টার হলে। পরে লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবের সেইন্ট পল গির্জার পাশে সমাহিত করা হবে রানিকে।

রানি দ্বিতীয় এলিজাবেথের ৭০ বছরের রাজত্বের অবসান ঘটে গত বৃহস্পতিবার তার চিরবিদায়ের মাধ্যমে। এর পর থেকে তার মরদেহ ছিল স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলের বলরুমে।

সূত্র: বিবিসি

Tag :

ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ

হাজার হাজার জনতা হাতে ফুল নিয়ে অশ্রুশিক্ত নয়নে রানির প্রতি শ্রদ্ধা

Update Time : ০১:৩৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২