ঢাকা ০২:১৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রীর শপথ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন ৬ জন, শপথ সন্ধ্যায় আজকের নামাজের সময়সূচি: ২১ আগস্ট ২০২৬ দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠান আজ দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ফরিদপুরের সাদীপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফরিদপুরে ‘জুলাই যোদ্ধাকে’ তুলে নিয়ে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের অভিযোগ কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি নিহত

হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান সেলিম গ্রেপ্তার

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:৩৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
  • ১৮০ Time View

ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি একই আসনের সাবেক এমপি হাজী সেলিমের ছেলে। বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হোসেন।

তিনি বলেন, চক বাজার থানার একটি হত্যা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। তিনি গুলশানে এক আত্মীয়-এর বাসায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সোয়া একটায় সোলায়মান সেলিমকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, আজ বৃহস্পতিবার তাকে আদালতে নেয়া হবে। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন চক বাজার থানার ওসি।

সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন সোলাইমান সেলিম। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত করলে এমপি পদ হারান তিনি।

Tag :

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান সেলিম গ্রেপ্তার

Update Time : ১০:৩৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪