হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত❞ হামে কেউ মারা যায়নি।
রবিবার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এই হিসাব শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৫৭।
এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন ও হামের উপসর্গ নিয়ে ৯৫৬ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে দুইজন, চট্টগ্রামে ও ময়মনসিংহে একজন করে মারা গেছে। একই সময়ে ৮৮ জনের হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২০ হাজার ৫৬২ জন।
এছাড়া ২৪ ঘণ্টায় ১ হাজার ১৪৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৭৯ হাজার ৮১৪ জনে।
গত ১৫ মার্চ থেকে সারাদেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ১ লাখ ৫৮ হাজার ৫৮৯ জন রোগী ভর্তি হয়েছেন।
অনলাইন ডেস্ক 















