ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হিজবুল্লাহর নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন শেখ নাইম কাসেম

লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন শেখ নাইম কাসেম। তিন দশকের বেশি সময় ধরে সংগঠনটির উপ-মহাসচিবের দায়িত্ব পালন করে আসা কাসেমের নেতৃত্ব গ্রহণ নতুন অধ্যায় বলে বিবেচিত হচ্ছে।

কে এই নাইম কাসেম

১৯৫৩ সালে বৈরুতে জন্মগ্রহণ করেন নাইম কাসেম। তার রাজনৈতিক জীবন শুরু হয় লেবাননের শিয়া দল আমল মুভমেন্টের মাধ্যমে। ১৯৭৯ সালে ইরানের ইসলামী বিপ্লবের প্রভাব তাকে আকৃষ্ট করে। হিজবুল্লাহর প্রতিষ্ঠার প্রাথমিক সভাগুলোতে অংশ নিয়ে তিনি সংগঠনটির অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে আত্মপ্রকাশ করেন।

১৯৯১ সালে হিজবুল্লাহর তৎকালীন মহাসচিব আব্বাস আল-মুসাভি কাসেমকে সংগঠনের উপ-প্রধান হিসেবে নিয়োগ দেন। মুসাভি পরবর্তীতে এক ইসরায়েলি হামলায় নিহত হলে হাসান নাসরাল্লাহ নেতৃত্ব গ্রহণ করেন। তার বিশ্বস্ত সহকর্মী হিসেবেও সংগঠনের নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কাসেম।

Tag :
জনপ্রিয়

হিজবুল্লাহর নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন শেখ নাইম কাসেম

Update Time : ০২:৪৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪