ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সেনাবাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার এইচএসসি শিক্ষার্থীরা পাবেন ৬ হাজার টাকা ভর্তি সহায়তা, আবেদন যেভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমার খবরে আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম হ্রাস ইরানের সঙ্গে একটি সমঝোতার লক্ষ্যে প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন ট্রাম্প নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গজুড়ে সহিংসতা নির্বাচনে পরাজয় বরণের পরও মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ প্রত্যাখ্যান করলেন মমত, সংবিধান দেখিয়ে দেন শুভেন্দু বহুল আলোচিত ‘অ্যাভাটার’ ফিচারটি ধীরে ধীরে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ বিলাসবহুল একটি প্রমোদতরীতে প্রাণঘাতী হান্তাভাইরাসের প্রাদুর্ভাব, ৩ জনের মৃত্যু আজকের নামাজের সময়সূচি: ৬ মে ২০২৬ ঈদুল আজহার আগে নখ ও চুল কাটা নিয়ে ইসলামি বিধান কী?

হিরো আলমের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে আসার ঘোষণা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০২:০২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
  • ১৯৬ Time View

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) সংসদীয় আসনে বাংলাদেশ কংগ্রেসের জোটভুক্ত গণঅধিকার পার্টি মনোনীত প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন।

বুধবার (১৩ ডিসেম্বর) রাত ১১টার দিকে নিজের ফেসবুক পেইজে দেয়া এক পোস্টে এ ঘোষণা দিয়েছেন আলোচিত এ কনটেন্ট ক্রিয়েটর

তবে কী কারণে তিনি নির্বাচন থেকে সরে আসবেন এ বিষয়ে বিস্তারিত কথা বলতে রাজি হননি। তিনি বলেন, নির্বাচন করবো না, এই সিদ্ধান্ত চূড়ান্ত। কেন করবো না সেই বিষয়ে আপাতত জানাচ্ছি না। ১৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের পর সব জানাব।

এর আগে গত ৩ ডিসেম্বর বগুড়ার জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম হিরো আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। রাজনৈতিক দলের প্রার্থী হয়েও মনোনয়নপত্রে নিজেকে স্বতন্ত্র দাবি করাসহ চার কারণে তার প্রার্থিতা বাতিল করা হয়। মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতে গত ৬ ডিসেম্বর নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন হিরো আলম। পরে ১০ ডিসেম্বর মনোনয়নপত্রের বৈধতা ফেরতের আপিল মঞ্জুর করে রায় দেয় নির্বাচন কমিশন।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (একতারা প্রতীক) হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন হিরো আলম। এর মধ্যে বগুড়া-৪ আসনে ১৪-দলীয় জোটের অন্যতম শরিক জাসদের এ কে এম রেজাউল করিমের কাছে ৮৩৪ ভোটে হেরে যান তিনি। এরপর ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আবারও স্বতন্ত্র প্রার্থী হয়ে আলোচনায় আসেন তিনি। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর কাছে হেরে গেলেও নির্বাচনের দিন তাঁর ওপর হামলার ঘটনা ঘটে।

Tag :
জনপ্রিয়

সেনাবাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার

হিরো আলমের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে আসার ঘোষণা

Update Time : ০২:০২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩