ঢাকা ১২:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

হোয়াইটওয়াশ এড়াতে ভোরে মাঠে নামছে টাইগাররা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
  • ৪৪৮ Time View

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ২টি ম্যাচে হারায় ইতোমধ্যে সিরিজ পরাজয় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। শুক্রবার (২৬ মার্চ) ভোরে ওয়েলিংটনে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে খেলতে নামবে দুই দল। বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ম্যাচটি। বিটিভি, গাজী টিভি এবং টি স্পোর্টস ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। সিরিজ যেহেতু বাংলাদেশ হেরে গেছে তাই এই ম্যাচটি বাংলাদেশের জন্য এখন শুধু নিয়ম রক্ষার ম্যাচ।

তবে এই ম্যাচটি নিয়ম রক্ষার হলেও বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এই ম্যাচটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এর কারণ হলো এটি সম্মান রক্ষার ম্যাচ। প্রথমতো হোয়াইটওয়াশ এড়ানো। আর দ্বিতীয় হলো নিউজিল্যান্ডের মাটিতে অন্তত একটি ম্যাচে জয় পাওয়া। বাংলাদেশ এখন কিউইদের মাটিতে ২৮টি ম্যাচ খেলে একটি ম্যাচেও জয় তুলে নিতে পারেনি। তাছাড়া এই ম্যাচগুলো হলো আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের ম্যাচ।

এই ম্যাচগুলোর ফলাফলের ভিত্তিতে নির্ধারিত হবে ২০২৩ বিশ্বকাপের দল। ফলে প্রত্যেকটি ম্যাচই হলো গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাটিতে তিন ম্যাচের সিরিজ দিয়ে ওয়ানডে সুপার লিগে নিজেদের যাত্রা শুরু করে। আর সেই সিরিজটি ৩-০ ব্যবধানে জিতে নিয়ে পূর্ণ ৩০ পয়েন্ট তুলে নেয়।

কিউইদের বিপক্ষে এখনো কোনো পয়েন্ট পায়নি তামিম-মুশফিকরা। ফলে এই ম্যাচটিতে জয় তুলে আরো ১০ পয়েন্ট ও সম্মান রক্ষা করতে হবে টাইগারদের। শুক্রবারের ম্যাচটি জিততে হলে টাইগারদের ব্যাটিং,বোলিং এবং ফিল্ডিং এই তিনভাগে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করতে হবে। ক্রিকেটে একটি প্রচলিত কথা আছে। ক্যাচ মিস তো ম্যাচ মিস। এ সত্য গত ম্যাচে ফের প্রমাণ করেছে টাইগাররা।

এদিকে শুক্রবার ম্যাচটিতে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবেন কিউই বর্তমান দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেলর। তিনি খেলবেন বাংলাদেশের বিপক্ষে অভিষেক হওয়া উইল ইয়ংয়ের জায়গায়। তিনি ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে প্রথম ২টি ওয়ানডে ম্যাচে খেলতে পারেননি।

নিউজিল্যান্ডের কন্ডিশনে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো তাদের পেস আক্রমণ। বিগত দুই ম্যাচেই যা বেশ স্পষ্ট হয়ে উঠেছে। ব্যাটিংয়ে নেমে নতুন বলে ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি, কাইল জ্যামিসনদের বিপক্ষে হরহামেশাই টপ অর্ডারদের ধুকতে দেখা গেছে।

কোনো ব্যাটসম্যানই পাওয়ার প্লের সুবিধা শতভাগ আদায় করে নিতে পারেননি। যখনই উইকেটে সেট হতে গেছেন ফিরতে হয়েছে নিদারুণ হতাশা ভঙ্গের বেদনায়। সেকারণেই হয়তো শেষ ওয়ানডেকে সামনে রেখে শিষ্যদের ম্যাচের প্রথম দিকে সেট হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা

হোয়াইটওয়াশ এড়াতে ভোরে মাঠে নামছে টাইগাররা

Update Time : ০৫:০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১