ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৫৫ শিশু রামিসা হত্যা: সোহেল রানা ও তার স্ত্রীর বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ আগামীকাল ঈদ উদযাপন শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী সিরিক দ্বীপে হামলার জবাবে মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে আইআরজিসি এক নজরে বিশ্ব সংবাদ: ৩১ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১ জুন ২০২৬ দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার ত্রিমুখী কার্যক্ষমতাসম্পন্ন ক্যানসারের নতুন ইনজেকশন রোগীর টিউমার পুরোপুরিই নির্মূল করতে সক্ষম দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী

১৯৪৫ সালের পর সবচেয়ে কঠিন শীতকাল আসছে: সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিস

১৯৪৫ সালের পর সবচেয়ে কঠিন শীতকাল আসছে এবার বলে মন্তব্য করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিস। তিনি বলেন, এবারের শীতকাল ইউরোপের জন্য অর্থনৈতিক এবং রাজনৈতিক দুই দিক দিয়েই অত্যন্ত চ্যালেঞ্জিং হবে।
কসোভো ইস্যুতে সার্বিয়ার জাতীয় সংসদের দুই দিনব্যাপী বিশেষ অধিবেশনের সমাপনী ভাষণে আলেকজান্ডার ভুসিস এসব কথা বলেন। তিনি তার বক্তৃতায় কসোভো প্রসঙ্গে বলেন, তার সরকার কোনমতেই সার্বিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া কসোভোকে স্বাধীন রাষ্ট্র বলে স্বীকৃতি দেবে না বরং নিজের অবস্থান ধরে রাখবে এবং পশ্চিমা চাপ মোকাবেলা করবে।
ইউরোপীয় ইউনিয়নের কথা উল্লেখ করে বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডিক্রো সম্প্রতি রাশিয়ার গ্যাস ছাড়া ইউরোপের অর্থনীতি সম্পূর্ণভাবে ছবির হয়ে পড়বে বলে যে বক্তব্য দিয়েছেন তার উদ্ধৃতি দিয়ে সার্বিয়ার প্রেসিডেন্ট বলেন, বেলজিয়ামের প্রধানমন্ত্রীর কথায় যথেষ্ট বাস্বতা রয়েছে।
তিনি বলেছেন যে, সমগ্র ইউরোপের অর্থনীতির জন্য ধ্বস নামবে এবং যদি ধ্বস নামে তাহলে তা ঠেকানো অসম্ভব হয়ে পড়বে।
সার্বিয়া যদিও ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ নয় তবে এর তেল সরবরাহ ব্যবস্থা যেহেতু ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ভেতর দিয়ে চালু সে কারণে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দিয়েছে তাতে সার্বিয়াও সমানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি জোর দিয়ে বলেন, আগামী ছয় মাস ইউরোপের জন্য অত্যন্ত কঠিন সময় হবে। এর আগে তিনি বলেছিলেন ইউরোপ এবার কঠিন একটি শীতকাল মোকাবেলা করতে যাচ্ছে এবং পরের শীত হবে মেরু অঞ্চলের মতো।
এদিকে, এবারের শীতের জন্য জ্বালানি আমদানি করতে তিন বিলিয়ন ইউরো বরাদ্দ করেছে সার্বিয়া। দেশটির পরিকল্পনা রয়েছে শীতকে মাথায় রেখে ওই অর্থে বিপুল পরিমাণ জ্বালানি ক্রয় করা। সেরকম প্রস্তুতি এরই মধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রী।
সূত্র : পার্সটুডে, আরটি ও রয়টার্স।
Tag :

ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ

১৯৪৫ সালের পর সবচেয়ে কঠিন শীতকাল আসছে: সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিস

Update Time : ০৫:৪০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২