শিক্ষা ক্ষেত্রে সংস্কার চায় ইউনিসেফ, ইউনেসকো এবং ইউএনএফপিএ। একই সঙ্গে ২০১০ সালের শিক্ষানীতি হালনাগাদ করতে অভিমত জানান সংস্থার প্রতিনিধিরা।
রোববার (৮ সেপ্টেম্বর) শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহেদউদ্দিন মাহমুদের সঙ্গে ইউনিসেফ, ইউনেসকো এবং ইউএনএফপিএর প্রতিনিধি দল সাক্ষাতের সময় এ কথা কথা জানান প্রতিনিধিরা।
রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে উপদেষ্টার অফিস কক্ষে এ সাক্ষাতের সময় বাংলাদেশে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়ক এবং বাংলাদেশে ইউএনএফপির এজেন্সি প্রধান ক্রিস্টিন ব্লখুস, বাংলাদেশে ইউনেসকোর প্রতিনিধি সুসান ভাইজ এবং বাংলাদেশে ইউনিসেফের ডেপুটি প্রতিনিধি এমা ব্রিগহাম উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা প্রতিনিধি দলকে বলেন, ‘আমরা মানসম্মত শিক্ষার ওপর জোর দিচ্ছি। এ ব্যাপারে জাতিসংঘ ও এর বিশেষায়িত সংস্থাগুলোর সব রকমের সহযোগিতাকে স্বাগত জানাই।’
অনলাইন ডেস্ক 













