ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কোনো বিষয়ের অনার্স বন্ধ করার পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী কোনো বিষয়ের অনার্স বন্ধ করার পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৯ জুন ২০২৬ ‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু

২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভব্য তারিখ আগামী ৭-৯ ফেব্রয়ারি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:২৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩
  • ২৫৬ Time View

২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভব্য তারিখ আগামী ৭-৯ ফেব্রয়ারি। আন্ত:সমন্বয়ক শিক্ষা বোর্ড কতৃপক্ষ এই সময়ের মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্ট প্রকাশের পরিকল্পনার কথা জানিয়েছে। তবে কোন তারিখে ফলাফল প্রকাশ হবে, সেটি নির্ভর করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর।

প্রচলিত প্রথা অনুযায়ী প্রধানমন্ত্রী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে থাকেন।

সম্প্রতি কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার জানিয়েছেন, আগামী ৭-৯ ফেব্রয়ারির মধ্যে ফল প্রকাশে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। এখন বিষয়টি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এবারও বিষয়, নম্বর ও সময় কমিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেয়া হয়। আগের শিক্ষাবর্ষের মত সিলেবাসও ছিল সংক্ষিপ্ত।

পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে ফলাফল প্রকাশের রীতি মেনে চলে শিক্ষাবোর্ডগুলো। সেই হিসেবে আগামী ১১ ফেব্রুয়ারি এ সময়সীমা শেষ হতে যাচ্ছে।

প্রতি বছর এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরু হলেও গত বছর করোনা মহামারী ও বন্যার কারণে সময় বদলে গত ৬ নভেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এতে ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ড মিলিয়ে ১২ লাখের বেশি শিক্ষার্থী অংশ নিয়েছিল।

Tag :

কোনো বিষয়ের অনার্স বন্ধ করার পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভব্য তারিখ আগামী ৭-৯ ফেব্রয়ারি

Update Time : ০৫:২৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩