ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৩৬ ঘণ্টা পর বন্ধ করে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:১৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
  • ১৫৬ Time View

হ্রদের পানি কিছুটা কমে আসায় প্রায় ৩৬ ঘণ্টা পর বন্ধ করে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট। হ্রদের পানি বিপদসীমায় পৌঁছে যাওয়ায় গত শনিবার সন্ধ্যায় বাঁধের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে দেয়া হয়। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নির্গত হয়।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় বাঁধের জলকপাট বন্ধ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কর্ণফুলি জল বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের।

এর আগে গত শনিবার সন্ধ্যা ৭টায় খোলা হয়েছিল জলকপাটগুলো জানিয়ে এ টি এম আব্দুজ্জাহের বলেন, ‘এর আগে অতি বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই লেকের পানি বিপদসীমা অতিক্রম করে। কাপ্তাই হ্রদে পানির ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল।

বর্তমানে হ্রদে পানি রয়েছে ১০৮ দশমিক ৩৭ এমএসএল। গত শনিবার সন্ধ্যায় পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট ছয় ইঞ্চি করে একযোগে খুলে দেওয়া হয়েছিল। সেদিন কাপ্তাই লেক থেকে কর্ণফুলি নদীতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হয়েছিল।’

কর্ণফুলি জল বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক জানান, এর আগেও প্রথম দফায় গত ২৫ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ১৫ দিন পর্যন্ত ধাপে ধাপে পাঁচ ফুট পর্যন্ত গেট খোলা হয়েছিল। গত শনিবার খুলে দেওয়ার পর হ্রদে পানি কমায় আজ সকালে স্পিলওয়ের ১৬টি জলকপাট বন্ধ করা হয়। একইসঙ্গে বর্তমানে কর্ণফুলি বিদ্যুৎকেন্দ্র থেকে দৈনিক পাঁচটি ইউনিটে সর্বোচ্চ গড়ে ২১৬ থেকে ২২০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে

Tag :
জনপ্রিয়

৩৬ ঘণ্টা পর বন্ধ করে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

Update Time : ১০:১৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪