ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জ্বালানি তেল পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে সরকারের তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান;উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীতে শোডাউন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল

সংগঠনের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীতে শোডাউন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনানের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী শোডাউন করে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে যান। সেখানে তারা শ্রদ্ধা নিবেদন করেন। দেশের যে কোন পরিস্থিতিতে ঐক্যবদ্ধ হয়ে সমৃদ্ধিশীল বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন।

আদনান বলেন, আগামীর বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরেই এগিয়ে যাবে। এদেশের মানুষ আগামী নির্বাচনে বিএনপিকে চায়। কারণ বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্যে দিয়ে এদেশের ভাগ্য পরিবর্তন সম্ভব। ইতোমধ্যে জনগণ ৩১ দফা সংস্কারের বিষয়বস্তু ইতিবাচক হিসেবে গ্রহণ করেছেন। আমরা চাই আগামীতে একটি সমৃদ্ধশীল বাংলাদেশ।

এ সময় নেতাকর্মীরা নানা স্লোগান দেন, ‘শুভ শুভ শুভদিন-ছাত্রদলের জন্মদিন’, ‘প্রতিষ্ঠার এইদিনে-জিয়া তোমায় মনে পড়ে’, ‘তারেক রহমান বীরের বেশে- আসবে ফিরে বাংলাদেশে’, ‘এই মুহূর্তে দরকার-নির্বাচিত সরকার, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা।’

এসময় মিছিলে আরও উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওমর সানি, সহ-সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, ওলিউদ্দিন ওলি, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আরিফ সিকদার, মেহেদী হাসান সোহাগ, মো. শামীম আকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুহান, সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, মেহেদী হাসানসহ ঢাকাস্থ বিভিন্ন ইউনিটের সহস্রাধিক নেতৃবৃন্দ।

Tag :

জ্বালানি তেল পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে সরকারের তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত

৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীতে শোডাউন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল

Update Time : ০১:৩০:৪৯ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫