ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়ালো ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট এবারও জাপানের, পেছাল বাংলাদেশ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:৪৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১
  • ৪৬০ Time View
করোনা মহামারির কারণে বিশ্ব অনেকটা থমকে থাকলেও প্রতিবারের মতো এবারও বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও দুর্বল পাসপোর্টের একটি তালিকা প্রকাশ করেছে ‘হেনলি পাসপোর্ট ইনডেক্স’। এতে শীর্ষ অবস্থান ধরে রেখেছে জাপান।
এশিয়ার এ দেশটির পাসপোর্ট হাতে থাকলে ১৯১টি দেশে বিনা ভিসায় অথবা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যাবে। টানা চতুর্থবারের মতো বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের সুনাম ধরে রেখেছে দেশটি।
এ তালিকায় বাংলাদেশের অবস্থান গত বছরের তুলনায় আরও তিন ধাপ পিছিয়ে হয়েছে ১০১তম। বাংলাদেশের পাশাপাশি একই অবস্থানে রয়েছে ইরানও। বাংলাদেশের পাসপোর্ট হাতে থাকলে বিনা ভিসায়/অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যাবে ৪১টি দেশে।
বিশ্বের বিভিন্ন দেশের ভ্রমণের কাগজপত্রের সহজলভ্যতা ও ভিসা প্রক্রিয়ার ঝামেলামুক্ত ভ্রমণ সুবিধা বিবেচনায় নিয়ে এ তালিকা প্রকাশ করে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের গবেষণা বিভাগ হেনলি পাসপোর্ট ইনডেক্স। নতুন এ তালিকা প্রকাশের আগে বিশ্বব্যাপী ভ্রমণের ওপর চলমান অস্থায়ী বিধিনিষেধগুলোকে বিবেচনায় নেয়নি বলে জানিয়েছে সংস্থাটি।
তালিকায় সবার নিচে অবস্থান করছে আরেক এশিয়ার দেশ আফগানিস্তান। র‌্যাংকিংয়ে যুদ্ধবিধ্বস্ত দেশটির অবস্থান ১১০তম। আফগানিস্তানের পাসপোর্ট দিয়ে ২৬টি দেশে বিনা ভিসায় অথবা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যাবে। আর পাকিস্তানের অবস্থান ১০৭তম। দেশটির পাসপোর্ট দিয়ে ৩২টি দেশে বিনা ভিসায় অথবা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যাবে।
২০২১ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকায় সংযুক্ত আরব আমিরাতের অবস্থান ১৬তম। দেশটির পাসপোর্ট হাতে থাকলে বিনা ভিসায়/অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যাবে ১৭৩টি দেশে। ২০০৬ সালে দেশটির অবস্থান ছিল ৬২তম। তখন আরব আমিরাতের পাসপোর্ট দিয়ে বিনা ভিসায়/ অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যেত মাত্র ৩৫টি দেশে।
গতবারের মতো এবারও দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। এবারের তালিকায় জার্মানির সঙ্গে তৃতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। চতুর্থ স্থানে রয়েছে ফিনল্যান্ড, স্পেন, লুক্সেমবার্গ ও ইতালি (১৮৮)। পঞ্চম স্থানে ডেনমার্ক ও অস্ট্রিয়া (১৮৭)।
Tag :
জনপ্রিয়

হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট এবারও জাপানের, পেছাল বাংলাদেশ

Update Time : ০৭:৪৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১