ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুতি নেওয়ার আহ্বান শেষ মুহুর্তে শেখ হাসিনার সাথে যা ঘটেছিল! আলোচনা ব্যর্থ হলে ইরানকে ‘খুব কঠোরভাবে আঘাত’ করা হবে: ট্রাম্পের হুঁশিয়ারি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের পর ঘুরে ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ঐতিহাসিক ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস আজকের নামাজের সময়সূচি: ৫ আগস্ট ২০২৬

বাড়ি ফেরার পর থানায় ‘নেওয়া হলো’ ত্ব-হা আদনানকে

নিখোঁজের আট দিন পর ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান (৩১) তার রংপুরের বাড়ি ফিরেছেন।

শুক্রবার জুমার পর বাড়ি ফিরলে কোতয়ালী থানার অফিসার ইনচার্জের (ওসি) আবদুর রশীদের নেতৃত্বে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় বলে ত্ব-হার ভাই তারেক জানিয়েছেন।

তিনি বলেন, ত্ব-হা শারীরিক এবং মানসিকভাবে বিপর্যস্ত। বাড়ি ফিরে পানি ছাড়া কিছু খাওয়ারও সুযোগ পাননি।

ওসি বলেন, নিখোঁজের ঘটনা জানতে ত্ব-হাকে থানায় নেওয়া হচ্ছে। পরে এ বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।

এর আগে বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ত্ব-হার সন্ধান চেয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তার স্ত্রী সাবিকুন নাহার বলেন, ত্ব-হা গত ১০ জুন থেকে চার সঙ্গীসহ নিখোঁজ।

ছেলের সন্ধান পেতে আদনানের মা রংপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, শুক্রবার ঢাকার একটি মসজিদে খুতবা দেওয়ার উদ্দেশ্যে রংপুর থেকে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ভাড়া করা একটি গাড়িতে রওনা দেন ত্ব-হা। আদনানের সঙ্গে ছিলেন তার দুই সঙ্গী আবদুল মুহিত ও ফিরোজ। এছাড়া গাড়িচালক আমির উদ্দিন ফয়েজও ছিলেন।

ত্ব-হা মুহাম্মদ আদনানকে ফেইসবুক এবং ইউটিউবে অনেকেই তাকে অনুসরণ করেন। তার নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে এবং তার সন্ধান চেয়ে সামাজিক মাধ্যমে হ্যাশট্যাগ দিয়ে প্রচার চালানো হয়।

Tag :

দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুতি নেওয়ার আহ্বান

বাড়ি ফেরার পর থানায় ‘নেওয়া হলো’ ত্ব-হা আদনানকে

Update Time : ০৯:৪৯:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১