রাজধানীর কদমতলীর মুরাদপুর এলাকা থেকে বাবা-মা ও সন্তানসহ তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও দুই জন আশঙ্কাজনক রয়েছে।
শনিবার (১৯ জুন) সকালে হামিদা পাম্পের পাশের গলি থেকে এই লাশ উদ্ধার কর হয়। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন- মাসুদ রানা (৫০), তার স্ত্রী মৌসুমী আক্তার (৪৫) এবং তাদের মেয়ে জান্নাতুল (২০)।
মৃতদের বিষ ও নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। এ ঘটনায় মৃত মাসুদ রানার আরেক মেয়ে মেহজাবিনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
কদমতলী থানার এসআই আবুল কালাম আজাদ বলেন, কদমতলীর মুরাদপুর এলাকায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে সঙ্কটাপন্ন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষ ও নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে তাদের হত্যা করা হয়েছে।
অনলাইন ডেস্ক 





















