ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমধ্যসাগর থেকে ইউরোপগামী ২৬৪ বাংলাদেশি উদ্ধার

ভূমধ্যসাগর থেকে ভাসমান অবস্থায় ফের বিপুল সংখ্যক বাংলাদেশিসহ ২৬৭ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে তিউনিসিয়ার কোস্টগার্ড। দেশটির কোস্টগার্ড জানিয়েছে এদের মধ্যে বাংলাদেশির সংখ্যা ২৬৪ জন। বাকিরা মিসরীয়।

মূলত, তারা লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে অবৈধপথে ইউরোপ যাওয়া চেষ্টা করছিলেন।

ইন্টারন্যাশনাল অরগানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এ বিষয়টি নিশ্চিত করেছে। খবর আই২৪নিউজ.টিভির।

উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের তিউনিশিয়ার দ্বীপ জেরবার একটি হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছে উল্লেখ করে তিউনিশিয়ার কোস্টগার্ড জানায়, নৌবাহিনী এসব অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করে উপকূলে নিয়ে আসার পর তাদের আইওএম ও রেড ক্রিসেন্টের হাতে তুলে দেয়া হয়েছে।

আইওএম আরও জানায়, জানুয়ারি থেকে এক হাজারেরও বেশি অভিবাসনপ্রত্যাশী লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার চেষ্টা করার সময় তিউনিশিয়ায় ধরা পড়ে। এ সংখ্যা বেড়েই চলেছে।

জাতিসংঘের তথ্যানুযায়ী, ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার সময় অন্তত ৭৬০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।

Tag :

ভূমধ্যসাগর থেকে ইউরোপগামী ২৬৪ বাংলাদেশি উদ্ধার

Update Time : ১১:৫৩:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১