দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১১৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা ১৪ হাজার ৫০৩ জন। এছাড়া নতুন রোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ৮২২ জন।
বুধবার (৩০ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ২৮ জুন দেশে করোনা ভাইরাসে সর্বোচ্চ শনাক্ত হয়েছিল আট হাজার ৩৬৪ জন। এছাড়া ওই দিন এই ভাইরাসে মারা গেছে ১০৪ জন।
অনলাইন ডেস্ক 



















