ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শেষ মুহুর্তে শেখ হাসিনার সাথে যা ঘটেছিল! আলোচনা ব্যর্থ হলে ইরানকে ‘খুব কঠোরভাবে আঘাত’ করা হবে: ট্রাম্পের হুঁশিয়ারি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের পর ঘুরে ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ঐতিহাসিক ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস আজকের নামাজের সময়সূচি: ৫ আগস্ট ২০২৬ স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বহাল রাখার আভাস দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়

অজানা মহামারিতে হাজার হাজার পাখি মারা যাচ্ছে যুক্তরাষ্ট্রে

করোনার মাঝেই পাখির মহামারি শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকা জুড়ে পাখির মৃতদেহ পড়ে আছে।

প্রায় দুই মাস ধরে এই মহামারি চলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু কীভাবে পাখির মৃত্যু হচ্ছে, তা এখনো অস্পষ্ট।

করোনার প্রথম ঢেউয়ের সময় ভারতে পাখির মহামারি দেখা যায়। দেশটির বিভিন্ন প্রান্তে পাখির মড়ক এমন পর্যায়ে পৌঁছেছিল যে হাঁস-মুরগি খাওয়া বন্ধ করে দিয়েছিল সরকার।

এবার সেই একই সমস্যা শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। প্রায় পুরো দেশ জুড়েই পাখির মৃতদেহ পাওয়া যাচ্ছে। গত এপ্রিল থেকেই পাখির মহামারি শুরু হয়েছে বলে স্থানীয় মানুষের দাবি।

ইতিমধ্যেই পাখি বিশেষজ্ঞরা বিষয়টি নিয়ে গবেষণা শুরু করেছেন। তাদের বক্তব্য, প্রথম সংক্রমণ ঘটছে পাখির চোখে। তারপর তা স্নায়ুতে ছড়িয়ে পড়ছে। ফলে পাখি ভারসাম্য হারিয়ে ফেলছে ও মৃত্যু হচ্ছে।

পাখি বিশেষজ্ঞ জিম মোসামা বলেন,পাখিদের চোখে সংক্রমণ এর আগেও বিভিন্ন রোগে ঘটেছে। কিন্তু এবার যেভাবে দ্রুত ছড়িয়ে পড়ছে, সেটাই চিন্তার বিষয়।

২৫ বছর ধরে ওয়াশিংটনে পাখি বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন মোসামা। জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলেকে তিনি জানান, প্রাথমিকভাবে বিষয়টি স্বাভাবিক বলেই মনে হচ্ছিল। এখন যত দিন যাচ্ছে, ততই বোঝা যাচ্ছে বিষয়টি মহামারির আকার ধারণ করেছে।

ওয়াশিংটন তো বটেই পার্শ্ববর্তী ৯৬৫ কিলোমিটার পর্যন্ত এই রোগ ছড়িয়ে গেছে।

মধ্য আমেরিকা থেকে পশ্চিম আমেরিকা পর্যন্ত পাখিদের মৃতদেহ পাওয়া যাচ্ছে।

এই মহামারির থেকে পাখিদের বাঁচানো যাবে কী করে, তা এখনো স্পষ্ট নয়। কারণ রোগটিকেই এখনো চিহ্নিত করা যায়নি। মৃত পাখিদের ময়নাতদন্ত থেকে শুরু করে সব ধরনের গবেষণা চলছে।

Tag :

শেষ মুহুর্তে শেখ হাসিনার সাথে যা ঘটেছিল!

অজানা মহামারিতে হাজার হাজার পাখি মারা যাচ্ছে যুক্তরাষ্ট্রে

Update Time : ০৯:৫৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১