ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

দৌলতদিয়াঘাটে যাত্রীর ঢল, ছয় কিলোমিটার জুড়ে তীব্র যানজট

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:৩৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১
  • ৩২৮ Time View

কোরবানির ঈদ সামনে রেখে রাজাবাড়ীর দৌলতদিয়াঘাটে ফেরিতে বেড়েছে যাত্রীর চাপ। নদীতে তীব্র স্রোত ও পশুবাহী ট্রাকের চাপ থাকায় দৌলতদিয়া ফেরিঘাটে ও সড়কে ছয় কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

মাগুরা থেকে ঢাকাগামী যাত্রী সফিকুল ইসলাম বলেন, ভার্সিটিতে রেজিস্ট্রেশনের জন্য বিকেল ৩টার মধ্যে ঢাকায় পৌঁছাতে হবে, ভেঙে ভেঙে মাগুরা থেকে আসতেই দৌলতদিয়ায় ১২টা বেজে গেছে। সময় মতো ঢাকা পৌঁছাতে পারব কি-না সেটিই চিন্তার বিষয়।

বিআইডব্লিউটিসির ঘাট শাখার ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় তীব্র স্রোত রয়েছে।

এ ছাড়া যানবাহনসহ পশুবাহী ট্রাকের অনেকটা চাপ থাকায় দৌলতদিয়া প্রান্তে ফেরি পারের অপেক্ষায় আটকে আছে। বর্তমানে এ নৌরুটে ১৫টি ফেরি চলাচল করছে বলে জানান ওই কর্মকর্তা।

Tag :

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে

দৌলতদিয়াঘাটে যাত্রীর ঢল, ছয় কিলোমিটার জুড়ে তীব্র যানজট

Update Time : ০৯:৩৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১