ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল র‍্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন ২০২৬’-এর খসড়া প্রকাশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ১১ জন বেসামরিক নাগরিক আহত ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে: ট্রাম্প

ঈদের ছুটিতে ৪ দিন বন্ধ টিকা কার্যক্রম

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:২২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
  • ৩০৯ Time View

ঈদুল আজহা উপলক্ষে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন সরকারি ছুটি। একইসাথে পরের দিন ২৩ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা চার দিন সারাদেশে করোনা টিকাদান কার্যক্রম বন্ধ থাকছে। মঙ্গলবার সকালে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা: রোবেদ আমিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, দেশে এ পর্যন্ত এক কোটি ১৪ লাখ ৯০ হাজার ৭৩৯ ডোজ টিকা দেয়া হয়েছে।

তিনি বলেন, দেশে টিকা কার্যক্রম শুরু থেকেই সরকারি ছুটির দিনগুলোতে কার্যক্রম বন্ধ ছিল। তাই ঈদের ছুটিতে তিন দিন এবং পরবর্তী দিন শুক্রবার থাকায় চার দিন এই কার্যক্রম বন্ধ থাকবে। ২৪ জুলাই থেকে যথারীতি আবার এই কার্যক্রম শুরু হবে। এদিকে, গত ২৪ ঘণ্টায় (১৯ জুলাই) দেশে টিকা দেওয়া হয়েছে এক লাখ ৮১ হাজার ৫৪২ ডোজ। করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর এখন পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হয়েছে এক কোটি ১৪ লাখ ৯০ হাজার ৭৩৯ ডোজ। দেশে এখন পর্যন্ত ৪টি টিকা দেওয়া হচ্ছে। সেগুলো হলো- অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার ফর্মূলায় ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি কোভিশিল্ড, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা।

Tag :

রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন

ঈদের ছুটিতে ৪ দিন বন্ধ টিকা কার্যক্রম

Update Time : ০৭:২২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১