ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা বিভাগে করোনায় একদিনে ৩৩ মৃত্যু

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। এসময়ে করোনা শনাক্ত হয়েছেন ৯৮১ জনের।এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়ালো।

বুধবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে মঙ্গলবার (২০ জুলাই) বিভাগে ৪৩ জনের মৃত্যু হয়।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়।

বাকিদের মধ্যে খুলনা ও ঝিনাইদহে সাতজন করে; যশোরে তিনজন, মেহেরপুরে চারজন, নড়াইলে দুইজন ও বাগেরহাটে একজন মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ৮৪ হাজার ৯৬১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ২৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ হাজার ৩৭২ জন।

Tag :
জনপ্রিয়

খুলনা বিভাগে করোনায় একদিনে ৩৩ মৃত্যু

Update Time : ১০:২০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুলাই ২০২১