ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনিকে বিপুল পরিমাণ মাদকসহ আটকের পর এবার তার সহযোগী নজরুল ইসলাম রাজের বনানীর ৭ নম্বর রোডের ৪১ নম্বর বাসায় অভিযান চালাচ্ছে র্যাব। তিনি রাজ মাল্টিমিডিয়ার স্বত্ত্বাধিকারী।
রাজ মাল্টিমিডিয়ার কর্নধার নজরুল ইসলাম রাজকে ধরতে রাজধানীর বনানীতে তাঁর বাসায় অভিযান শুরু করেছে র্যাব।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মিশুকে গ্রেফতারের পর রাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেই তথ্যের ভিত্তিতে রাজের বাসায় অভিযান চলছে।
এর আগে বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় বনানীর বাসা থেকে মাদকসহ পরীকে আটক করা হয়। রাত আটটার পরে তাকে র্যাব সদরদপ্তরে নিয়ে যাওয়া হয়। এ সময় পরীর সঙ্গে আরও দুজনকে আটক করা হয়েছে।

পরীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। সূত্র জানায়, র্যাবের অভিযানে পরীর বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
অনলাইন ডেস্ক 

























