ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রামিসার মতো অপ্রতিমের হত্যার বিচারও দ্রুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, জানাল পুলিশ বাবা-মায়ের পরে এবার জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান চলতি বছরের প্রথম আট মাসে দেশে ১৫৫ জন শিশুকে হত্যা, এখনও নিখোঁজ ২ হাজারের বেশি সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে, সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২০ সেপ্টেম্বর ২০২৬

রাজ মাল্টিমিডিয়ার কর্নধারের বাসায় র‍্যাবের অভিযান

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনিকে বিপুল পরিমাণ মাদকসহ আটকের পর এবার তার সহযোগী নজরুল ইসলাম রাজের বনানীর ৭ নম্বর রোডের ৪১ নম্বর বাসায় অভিযান চালাচ্ছে র‍্যাব। তিনি রাজ মাল্টিমিডিয়ার স্বত্ত্বাধিকারী।

রাজ মাল্টিমিডিয়ার কর্নধার নজরুল ইসলাম রাজকে ধরতে রাজধানীর বনানীতে তাঁর বাসায় অভিযান শুরু করেছে র‌্যাব।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মিশুকে গ্রেফতারের পর রাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেই তথ্যের ভিত্তিতে রাজের বাসায় অভিযান চলছে।

এর আগে বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় বনানীর বাসা থেকে মাদকসহ পরীকে আটক করা হয়। রাত আটটার পরে তাকে র‌্যাব সদরদপ্তরে নিয়ে যাওয়া হয়। এ সময় পরীর সঙ্গে আরও দুজনকে আটক করা হয়েছে।

পরীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। সূত্র জানায়, র‌্যাবের অভিযানে পরীর বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

Tag :

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩

রাজ মাল্টিমিডিয়ার কর্নধারের বাসায় র‍্যাবের অভিযান

Update Time : ০৩:৫৫:১৭ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১