ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রস্তাবিত চুক্তির আওতায় হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ পাবে ইরান রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট রবীন্দ্রপ্রয়াণ ৮৫ বছর: এই দিনেই কলকাতার জোড়াসাঁকোর পৈতৃক বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজ থেকেজনসাধারণের জন্য উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, যেভাবে পাবেন টিকিট দেশের বাজারে বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৬ আগস্ট ২০২৬ শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলার সুযোগ দেয়ায় বাংলাদেশ তীব্র ক্ষোভ প্রকাশ মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুতি নেওয়ার আহ্বান

রামেকের করোনা ইউনিটে আরও ১৫ মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৫৭:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১
  • ৩৪১ Time View

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল নাগাদ করোনা ও করোনা উপসর্গ নিয়ে তাদের মৃত্যু হয়।

এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে পাঁচজন আর করোনা উপসর্গ নিয়ে আটজন মারা গেছেন। করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। এর আগের ২৪ ঘণ্টায় এখানে ১৭ জন মারা যান।

এ নিয়ে চলতি মাসের ছয় দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট মারা গেলেন ৯৮ জন। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৩৫ জন আর করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ৫০ জন মারা গেছেন। করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় ১৩ জনের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর আটজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের দুজন, নওগাঁর একজন, পাবনার দুজন, কুষ্টিয়ার একজন রয়েছেন। এদের মধ্যে আটজন নারী এবং সাতজন পুরুষ।

বয়স বিশ্লেষণে দেখা গেছে, মৃতদের মধ্যে সাতজনের বয়স ৬১ বছরের ওপরে। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছেন দুজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছেন দুজন রয়েছেন।

হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪২ জন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৪ জন। শুক্রবার সকাল পর্যন্ত করোনা ইউনিটে ৫১৩ বেডের বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৪০৩ জন।

এদের মধ্যে ১৮২ জনের করোনা পজিটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৪২ জন। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন আছেন ৭৯ জন।

এদিকে সিভিল সার্জন অফিসের তথ্যমতে, বৃহস্পতিবার রাজশাহীতে ১ হাজার ৩২ জনের নমুনা পরীক্ষা করে ২১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২০ দশমিক ৮৩ ভাগ।

Tag :

প্রস্তাবিত চুক্তির আওতায় হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ পাবে ইরান

রামেকের করোনা ইউনিটে আরও ১৫ মৃত্যু

Update Time : ০৪:৫৭:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১