ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল র‍্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন ২০২৬’-এর খসড়া প্রকাশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ১১ জন বেসামরিক নাগরিক আহত ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে: ট্রাম্প

বরিশাল বিভাগে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে আরও ২৮ জন মারা গেছেন

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:০৪:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১
  • ৩৩৬ Time View

বরিশাল বিভাগে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে ১৪ জন এবং উপসর্গ নিয়ে আরো ১৪ জনসহ মোট ২৮ জন মারা গেছেন। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

তিনি জানান, গত একদিনে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১৪জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে আরও ১২জনের মৃত্যু হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে গত একদিনে মারা যাওয়া ১৪ জনের মধ্যে বরিশালে পাঁচজন,পটুয়াখালীতে চারজন,ভোলায় চারজন ও ঝালকাঠিতে একজন রয়েছেন। সবমিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫২৮ জনে।

একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন ৬২৪ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ হাজার ৬২২ জনে। তাদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ হাজার ৪৮৯ জন।

Tag :

রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন

বরিশাল বিভাগে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে আরও ২৮ জন মারা গেছেন

Update Time : ০৫:০৪:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১