নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় পিকআপ ভ্যান খাদে পড়ে নারীসহ ৬ জনের মৃত্যু হয়েছে। রোববার (৮ আগস্ট) বেলা দেড়টার দিকে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত তিন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার শিকার গাড়ির নম্বর- ঢাকা মেট্রো ন ১৭-৮৪৩৫।
বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর উপজেলার নির্বাহী অফিসার তমাল হোসেন।
তিনি জানান, পিকআপ ভ্যানটি বনপাড়া বাইপাস থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল। এসময় কাছিকাটা এলাকায় পিকআপটি অভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই নারীসহ ৫জনের মৃত্যু হয়েছে।
পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানান তিনি।
অনলাইন ডেস্ক 
























