ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল র‍্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন ২০২৬’-এর খসড়া প্রকাশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ১১ জন বেসামরিক নাগরিক আহত ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে: ট্রাম্প

বরিশালে করোনায় আরও ১৪ জনের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৫৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
  • ৩২৫ Time View

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় সাতজন ও উপসর্গ নিয়ে সাতজন মারা গেছেন। একই সময়ে রোগী শনাক্ত হয়েছেন ৩৭৭ জন।

বৃহস্পতিবার সকালে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে সাতজনের এবং করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে।

জেলা ভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনের মধ্যে বরিশালে একজন, পিরোজপুরে দুইজন ও বরগুনার চারজন রয়েছেন।

সর্বশেষ সংখ্যা নিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৭৬ জনে। আর বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ১১৯ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে মোট ৩৯৫ জন সুস্থ হয়েছে, যা নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২২ হাজার ৮২৯ জন।

Tag :

রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন

বরিশালে করোনায় আরও ১৪ জনের মৃত্যু

Update Time : ০৪:৫৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১