ঢাকা ১১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে এসএসসির ফল ১০ আগস্ট প্রস্তাবিত চুক্তির আওতায় হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ পাবে ইরান রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট রবীন্দ্রপ্রয়াণ ৮৫ বছর: এই দিনেই কলকাতার জোড়াসাঁকোর পৈতৃক বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজ থেকেজনসাধারণের জন্য উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, যেভাবে পাবেন টিকিট দেশের বাজারে বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৬ আগস্ট ২০২৬ শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলার সুযোগ দেয়ায় বাংলাদেশ তীব্র ক্ষোভ প্রকাশ মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ময়মনসিংহ মেডিকেলে ৭ মাসের শিশুসহ আরও ১৬ মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:০৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
  • ৩৩১ Time View

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় সাত মাসের শিশুসহ আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় সাতজন ও উপসর্গ নিয়ে ৯ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ময়মনসিংহে ৭ জন, নেত্রকোনায় ৫ জন, শেরপুরের ৩ জন ও গাজীপুরের ১ জন রয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন হাসপাতালের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন।

করোনায় আক্রান্ত হয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের ফিরোজা (৬০), ত্রিশালের ইশরাত (৭ মাস), গফরগাঁওয়ের রহিমা খাতুন (৬৫), মুক্তাগাছার মজিদা বেগম (৯০), নেত্রকোনা সদরের মিনতি রানী দাস (৬৫), শেরপুর সদরের ইয়াকুব আলী (৫০) ও গাজীপুরের শ্রীপুরের জুলেখা বেগম (৭০)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের সুলতান (৫৫), সুফিয়া (৪৫), নান্দাইলের কামাল (৪৫), নেত্রকোনা সদরের মুজিবুর রহমান (৪৫), নাবিলা (২৫), সুধা (৬৭), মোহনগঞ্জের আব্দুর রহিম (৭৫), শেরপুর সদরের বিলকিস (৩৫) ও নকলার সখিনা (৫৫)।

ডা. মহিউদ্দিন খান বলেন, আইসিইউতে চিকিৎসাধীন ২২ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৪২৯ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৫২ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪৪ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে এক হাজার ৪১৭টি নমুনা পরীক্ষায় নতুন ৪৩৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০.৫৫ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৮ হাজার ৬৭৪ জন। সুস্থ হয়েছেন ১২ হাজার ৯৭২ জন।

Tag :

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে এসএসসির ফল ১০ আগস্ট

ময়মনসিংহ মেডিকেলে ৭ মাসের শিশুসহ আরও ১৬ মৃত্যু

Update Time : ০৫:০৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১