ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন

স্বাস্থ্য সেবার ‘সুরক্ষা’ অ্যাপের পর আসছে নিজেদের অ্যাপ ‘সঠিক’

স্বাস্থ্য সেবার ‘সুরক্ষা’ অ্যাপের পর এবার ডিজিটাল মাধ্যমে রক্তে কেনা মায়ের ভাষার ভুল ব্যবহার ঠেকাতে তৈরি হচ্ছে অ্যাপ্লিকেশন।  বাংলা বানান ও ব্যাকরণ সংশোধক এই অ্যাপটির নাম ‘সঠিক’। অ্যাপ্লিকেশনটি কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর। ফলে বানান বা বাক্যের গঠন ভুল হবার সঙ্গে সঙ্গে তা লেখকে ধরিয়ে দেবে অ্যাপটি। বাতলে দেবে সঠিক বানান বা শব্দটি।

মাইক্রোসফট ওয়ার্ডে সরাসরি ব্যবহার ছাড়াও এর বিভিন্ন ডিস্ট্রিবিউশন ব্রাউজার প্লাগ-ইন, অ্যান্ড্রয়েড ও আইওএস কিবোর্ড এবং স্ট্যান্ড-অ্যালোন অ্যাপস হিসাবে ব্যবহার করা যাবে সঠিক।

নিজেদের তৈরি অ্যাপটি নিয়ে ভীষণ উচ্ছ্বছিত আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। জানিয়েছেন, সোমবার আইসিটি বিভাগের আওতাধীন বিসিসি কর্তৃক বাস্তবায়নাধীন ‘গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ’ প্রকল্পের সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত এক বৈঠকে পরীক্ষামূলক সংস্করণ প্রকাশের বিষয়ে নিশ্চিত করা হয়েছে। পরীক্ষামূলক সংস্করণ খুব শিগগিরই সবার জন্য উন্মুক্ত করা হবে।

পলক বলেছেন,   ‘সঠিক’ বাংলা কম্পিউটিং-এ ‘সঠিক’ অ্যাপটি ডিজিটাল মাধ্যমে বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা করছি।

সূত্রমতে, একই প্রকল্পের আওতায় ‘সঠিক’ ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন বাংলা পাবলিক সেন্টিমেন্ট বিশ্লেষণ ‘জনমত’ এবং বাংলা ওসিআর ‘বর্ণ’সহ আরও বেশ কয়েকটি জনগুরুত্ব সম্পন্ন সফটওয়ার তৈরির কাজ চলছে, যা পর্যায়ক্রমে সবার জন্য উন্মুক্ত করা হবে।

Tag :

সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে

স্বাস্থ্য সেবার ‘সুরক্ষা’ অ্যাপের পর আসছে নিজেদের অ্যাপ ‘সঠিক’

Update Time : ০৭:৪৭:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১