ঢাকা ১০:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৩ জনের মৃত্যু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু ফরিদপুরে ‘বেতাল সুরে মাটির গান লোক উৎসব-২০২৬’ অনুষ্ঠিত ফরিদপুরের ঐতিহ্যবাহী ময়েজউদ্দিন হাই স্কুলের শতবর্ষপূতি উদযাপন সফল করতে প্রাক্তন ছাত্রদের সভা বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন মেসি, প্রকাশ হলো জার্সির ছবি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন চলমান সংঘাত অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সাত দিনের একটি রূপরেখা দিয়েছে ইরান

ফরিদপুরে নিজের জন্মদিন পালন না করে অসহায় ও পথশিশুদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিলেন স্কুলছাত্রী শর্মি

নিজের জন্মদিনে জাঁকজমক করে কেক কেটে আনন্দ ফুর্তি না করে সেই টাকা দিয়ে অসহায় মানুষের মুখে খাবার তুলে দিলেন ফরিদপুর শহরের কমলাপুর এলাকার স্কুল ছাত্রী শর্মি ।

ফরিদপুর পুলিশ লাইনস্ হাই স্কুলের এবারের এসএসসি পরিক্ষার্থী শর্মির ১৬তমজন্ম দিন আজ ১৮ আগষ্ট বুধবার। গতবছরের জন্মদিন থেকে সে এই খাদ্য বিতরন শুরু করে। আজ বুধবার তার জন্মদিনে দুপুরে ফরিদপুর শহরের ষ্টেশন রোড , চৌরঙ্গী মোড় , চকবাজার ও আলীপুর এলাকায় পথ শিশু,দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরন করেছে শর্মি নিজ হাতেই। এ ব্যাপারে স্কুল ছাত্রী শর্মি জানান, দরিদ্র ও অসহায় মানুষের মুখে খাবার তুলে দিয়ে তাদের মুখে হাসি দেখে আমি যতটা আনন্দ পাই, কেকে কেট বন্ধু বান্ধবীদের নিয়ে হৈ চৈ করে সেই আনন্দ পাই না । তাই সিদ্ধান্ত নিয়েছি যতদিন বেঁচে থাকবো জন্মদিনে দরিদ্র মানুষদের সাথেই কাটাবো।

তার মা রিবা আক্তার ও বাবা সাগর জানান, আমাদের একমাত্র সন্তান শর্মি’র জন্মদিন বরাবরই কেক কেটে আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে পালন করে থাকি,এটা তার পছন্দ নয়। সে গত দুই বছর আগে সাফ জানিয়ে দিয়েছে জীবনে যতদিন বেঁচে থাকবো জন্মদিনে আর কেক কাটা নয়, দরিদ্র,অসহায় ও পথশিশুদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে চাই তাদের মুখে খাবার তুলে দিতে চাই।

Tag :

ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স

ফরিদপুরে নিজের জন্মদিন পালন না করে অসহায় ও পথশিশুদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিলেন স্কুলছাত্রী শর্মি

Update Time : ১২:২৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১