দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত এক দিনে আরও ১০২ জনের মৃত্যু হয়েছে, যা দুই মাসের মধ্যে সবচেয়ে কম।
সর্বশেষ ২৬ জুন এর চেয়ে কম মৃত্যু হয়েছিল। সেদিন মোট ৭৭ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
মৃত্যুর সংখ্যা পাশাপাশি শনাক্ত রোগীর সংখ্যাও গত এক কিছুটা কমে এসেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৪ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে দেশে ৪ হাজার ৬৯৮ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
গত এক দিনে নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্ত রোগীর হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৭৭ শতাংশ। আগের দিন এই হার ১৪ দশমিক ৭৬ শতাংশ ছিল।
দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১০২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৭২৯ জন। এছাড়া নতুন রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৬শ ৯৮ জন। ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৮২ হাজার ৬২৮ জনে।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, বুধবার দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও ১১৪ জনের মৃত্যু হয়েছে।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
অনলাইন ডেস্ক 














