ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ মেডিকেলে করোনায় আরও ৮ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় তিনজন ও উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনা মৃতরা হলেন- ময়মনসিংহের ত্রিশালের আক্তারা (৪৮), ফুলপুরের নুরুল ইসলাম (৭০) ও নান্দাইলের ফাতেমা খাতুন (৫৫)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহের ত্রিশালের ফিরোজা খাতুন (৬০), মুক্তাগাছার আবদুল কাদের (৪৫), নান্দাইলের মোর্শেদ (৬২), গৌরীপুরের নজরুল ইসলাম (৫৬) ও নেত্রকোনার জেলার পূর্বধলার ফরিদা (৩৫)।

হাসপাতালের করোনা ইউনিটে ১৭৪ জন রোগী চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে আইসিইউতে রয়েছেন ১৭ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি ১৪ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।

এদিকে জেলা সিভিল সার্জন মো. নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৩৬২ নমুনা পরীক্ষা করে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে।

Tag :

ময়মনসিংহ মেডিকেলে করোনায় আরও ৮ জনের মৃত্যু

Update Time : ০৫:০০:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১