ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয় ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন

ফরিদপুরের ভাঙ্গায় জমি নিয়ে বিরোধ সংঘর্ষে আহত কমপক্ষে ৭ জন

ভাঙ্গায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৭ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামে। গুরুতর আহত ৩ জন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এরা হলো সোনাখোলা গ্রামের আমিন মাতুব্বর (৪০), তার পিতা রফিক মাতুব্বর (৮০) ও প্রতিবেশি আঃ রহমান (২৭)। অপর ৪ জন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। এ ব্যাপারে আমিন মাতুব্বরের স্ত্রী রজনী আক্তার বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি মামলা করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোনাখোলা গ্রামের রফিক মাতুব্বরের সাথে জমি নিয়ে তার আপন ভাতিজা বাবু মাতুব্বরের বিরোধ রয়েছে। গত রবিবার (২৯ আগষ্ট) দুপুর আড়াইটার দিকে বাবু মাতুব্বরের লোকজন বাড়ির সীমানায় দেওয়া রফিক মাতুব্বরের টিনের বেড়া ভেঙ্গে ফেলে। এ সময় রফিক মাতুব্বর ও পরিবারের লোকজন বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মোঃ জুয়েল মিয়া বলেন, এ সংঘর্ষের ঘটনায় গত রবিবার রাতে একটি মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয়

ফরিদপুরের ভাঙ্গায় জমি নিয়ে বিরোধ সংঘর্ষে আহত কমপক্ষে ৭ জন

Update Time : ১১:৩৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১