ঢাকা ০৫:০১ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল

ফরিদপুরে পদ্মা নদীতে ট্রলার ডুবি নিখোঁজের সাতদিন পর পদ্মা সেতুর নিকট মিলল এক শিক্ষকের মৃতদেহ

  • মাহবুব পিয়াল
  • Update Time : ০১:২৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
  • ৩৮৯ Time View

ফরিদপুরে পদ্মা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হওয়া দুই শিক্ষকের মধ্যে শরীয়তপুরের জাজিরা এলাকায় পদ্মা সেতুর নিকট এক শিক্ষকের মৃতদেহ পাওয়া গেছে।

তবে নিখোঁজ অপর শিক্ষকের সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায়নি।

বুধবার দুপুর আড়াইটার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতুর ৩৩ নম্বর পিলারের কাছে নাওডুবি গ্রামে পদ্মা নদীর পাড় থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।

যে শিক্ষকের মৃতদেহটি উদ্ধার করা হয়েছে তাঁর নাম আজমল হোসেন শেখ (৪২)। তিনি ফরিদপুর শহরের সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারি শিক্ষক ছিলেন। আজমল শহরের গোয়ালচামট মহল্লার এক নম্বর সড়কে বসবাস করেন। তার বাবার নাম মৃত সেকেন শেখ।
আজমল বিবাহিত এবং এক ছেলে ও এক মেয়ের বাবা। তার স্ত্রীর নাম আফরোজা বেগম। মেয়ে আফ্রিন (১৭) উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী। ছেলে আরাফ হোসেন (৮)।পি টি আই সংলংগ্ন পরীক্ষণ বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, মৃতের প্যান্টের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার পরিচয় সনাক্ত করা হয়েছে।

ওসি আরও বলেন, মৃতদেহটি ময়না তদন্ত ছাড়াই মৃতের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে। তিনি বলেন, ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল তাকে নিশ্চিত করেছেন আজমল নৌকা ডুবির শিক্ষার হয়েছিলেন।

প্রসঙ্গতগত ২৫ আগস্ট (বুধবার) বিকেল সাড়ে ৫টার দিকে দুর্ঘটনার শিকার হয়ে ট্রলারটি ডুবে যায়।ওই ট্রলারে ১৫ জন শিক্ষক ও ট্রলারে মাঝিসহ মোট ১৬ জন ছিলেন। এর মধ্যে ১৩জন শিক্ষক ও মাঝিসহ ১৪ জনকে উদ্ধার করা সম্ভব হলেও ওই দুই শিক্ষক পানির স্রোতে ভেসে যায়। ট্রলার ডুবির ঘটনার সাতদিন পর নিখোঁজ শিক্ষক আজমলের মৃতদেহ উদ্ধার হলেও এখনও নিখোঁজ রয়েছেন শিক্ষক আলমগীর হোসেন (৪০)। তিনি ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারি শিক্ষক।

ফরিদপুরের পুলিশসুপার মো. আলিমুজ্জামান শিক্ষক আজমলের মৃতদেহ পাওয়ার বিষযটি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্তনিখোঁজ আরেক শিক্ষকের কোন সন্ধান পাওয়া যায়নি।

Tag :

ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ফরিদপুরে পদ্মা নদীতে ট্রলার ডুবি নিখোঁজের সাতদিন পর পদ্মা সেতুর নিকট মিলল এক শিক্ষকের মৃতদেহ

Update Time : ০১:২৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১