ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট স্থগিত করেছে ইরান জেরুজালেমসহ বিস্তীর্ণ এলাকায় অনবরত বাজছে যুদ্ধকালীন সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ তেহরানসহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল, যুদ্ধ ফের তীব্র হওয়ার শঙ্কা ভুটানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশ ফিলিপাইনের ভূমিকম্পের জেরে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার উপকূলে সুনামি

চলতি মাসের ১২ তারিখে থেকে স্কুল-কলেজ খুলে দেয়া হবে, একদিন করে ক্লাস হবে : বৈঠকে শেষে শিক্ষামন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:০৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
  • ৪৩৩ Time View

করোনার কারণে প্রায় দুই বছর বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে।

রোববার বিকেলে আন্তঃমন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ে বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, চলতি মাসের ১২ তারিখে থেকে স্কুল-কলেজ খুলে দেয়া হবে। স্কুলে আপাতত সপ্তাহে একদিন করে ক্লাস হবে।

এর আগে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রোববার আন্তঃমন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ে বৈঠক বসে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলসহ মন্ত্রণালয়ের সচিব ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।

এদিকে ৩ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, আগামী ১২ সেপ্টেম্বর থেকে সকল স্কুল-কলেজ খুলে দেয়া হবে।

তিনি বলেন, আশা করছি, ১২ সেপ্টেম্বর থেকে খুলে দিতে পারব, যদি এর মধ্যে আর বড় কোনো সমস্যা না হয়। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হলে সঠিক মনিটরিংও নিশ্চিত করা হবে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ১২ সেপ্টেম্বর স্কুল-কলেজ খুলবে। শুরুতে এ বছর ও আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী এবং ৫ শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহের ৬ দিন আসবে। ১ম, ২য়, ৩য়, চতুর্থ, ৬ষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে ১ দিন আসবে। সব শিক্ষক-শিক্ষার্থীদের মাস্ক পড়তে হবে ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিবে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট।

তিনি আরো বলেন, জেএসসি, জেডিসি ও বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নেওয়া থাকবে। পরিস্থিতি অনুকূলে থাকলে পরীক্ষা নেওয়া হবে। আর ১২ বছরের ঊর্ধ্বে সকলকে টিকা দেওয়া হবে।

এর আগে সরকারের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১২ সেপ্টেম্বর স্কুল-কলেজ খুলে দেওয়া হবে। দেশের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদরাসা, কারিগরিসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানই খুলবে। তবে এজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পালন করতে হবে বিশেষ কিছু শর্ত।

সচিবালয়ে শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলসহ মন্ত্রণালয়ের সচিব ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।

Tag :

হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

চলতি মাসের ১২ তারিখে থেকে স্কুল-কলেজ খুলে দেয়া হবে, একদিন করে ক্লাস হবে : বৈঠকে শেষে শিক্ষামন্ত্রী

Update Time : ১১:০৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১