ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী কামরুলের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১২:১৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
  • ২৯৯ Time View

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহী শহরের দক্ষিন টেপাখোলা সৌদি মসজিদ সংলগ্নএলাকার বাসিন্দা, সদা

হাসোজ্জল,বন্ধুবৎসল ভাঙ্গা এলজিডি অফিসের উপ-সহকারী প্রকৌশলী কে এম কামরুল আহসান মৃত্যু বরন করেছে। দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে রবিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া ব্রাদার্স ফিলিং স্টেশনের সামনে। কামরুল আহসান এর বয়স হয়েছিল ৪০ বছর। তার স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে । তার ছেলে সাবিত আহসান ৫ম শ্রেণীর ছাত্র এবং মেয়ে শ্রেয়া আহসান ৪র্থ শ্রেণীতে লেখাপড়া করে। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক জানান, সকালে ফরিদপুর থেকে মটরসাইকেল যোগে ভাঙ্গায় কর্মস্থলে আসার সময় ফরিদপুর থেকে ভাঙ্গাগামী বালু বোঝাই ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৬-৮৭৯৯) প্রকৌশলীর মটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। আমরা ট্রাকটিকে আটক করেছি। চালক পলাতক রয়েছে।

ভাঙ্গা উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক জানান, রবিবার সাড়ে ১১টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে উপ-সহকারী প্রকৌশলী কামরুল আহসানের মৃত্যু হয়। তিনি নিজ বাড়ি থেকে ভাঙ্গায় কর্মস্থলে আসছিলেন।

প্রকৌশলী কে এম কামরুল আহসান এর নামাজে জানাজা আজ রবিবার বাদ মাগরিব দক্ষিন টেপাখোলা সৌদি মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।পরে তাকে শহরের আলীপুর গোরস্তানে দাফন করা হবে।

Tag :

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী কামরুলের মৃত্যু

Update Time : ১২:১৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১