ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে রেকর্ড সাড়ে ৬৭ লাখ ডোজ টিকাদান দেশে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:৪৯:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
  • ২৭৩ Time View
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ছিল মঙ্গলবার। এ উপলক্ষে বিশেষ কর্মসূচির আওতায় সারা দেশে দেওয়া হয়েছে ৬৬ লাখ ২৫ হাজার ডোজের বেশি করোনাভাইরাসের টিকা।

এর আগে গত ৮ আগস্ট শুরু হওয়া গণ টিকা কর্মসূচির প্রথম দিনে দেশের ৫৯ জেলায় টিকা নিয়েছিলেন ২৮ লাখ ৩৬ হাজার ৯৭০ জন।

মঙ্গলবার দিবাগত রাতে এক সংবাদবিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এদিন সকাল ৯টা থেকে শুরু এ বিশেষ টিকাদান কার্যক্রম চলে দিনভর। এর বাইরে নিয়মিত টিকা কর্মসূচিতে দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৮৬৯ জন।

মঙ্গলবার সব মিলিয়ে দেশে ৬৭ লাখ ৫৮ হাজার ৯২২ ডোজ টিকার প্রয়োগ হয়েছে, বাংলাদেশে একদিনে করোনাভাইরাসের টিকাদানের এটাই রেকর্ড।

সব মিলিয়ে এখন পর্যন্ত দেশে তিন কোটি ১৫ লাখ ৬ হাজার ১৭ জন করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ পেয়েছেন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৬৬ লাখ ৩৩ হাজার ৭৩৫ জন।

মঙ্গলবার ৩৪ লাখ ৫৫ হাজার ৫০১ জন নারী এবং ৩১ লাখ ৬৯ হাজার ৬২২ জন পুরুষ প্রথম ডোজ টিকা নিয়েছেন।

এদের মধ্যে প্রথম ডোজ হিসেবে সিনোফার্মের টিকা দেওয়া হয়েছে ৬৫ লাখ ৬৯ হাজার ৭৮২ ডোজ। এ ছাড়া অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৩৯ হাজার ১১১, ফাইজারের ১১ হাজার ২৮৭ ও মডার্নার ৪ হাজার ৯৪৩ ডোজ টিকা দেওয়া হয়।

দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৫ কোটি ৭০ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ। এই মুহূর্তে টিকা মজুত আছে  ৬৪ লাখ ৪৫ হাজার ৩২৮ ডোজ। এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৪ কোটি ৬৪ লাখ ৬৫ হাজার ৪৯৯ জন।

Tag :

সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে রেকর্ড সাড়ে ৬৭ লাখ ডোজ টিকাদান দেশে

Update Time : ০৩:৪৯:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১