ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৮২ দিন পর এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, ভাঙছে ২০ বছরের রেকর্ড এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে আজ, জানা যাবে তিনভাবে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর পেছনে তাকানোর সুযোগ নেই, এখন কাজ করার ও দেশ গড়ার সময় বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনের দুই মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে এবার ৬ শর্ত দিলো ইরান কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু, শনাক্তের হার ছিল ৪.৪৯ শতাংশ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:৫৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
  • ৩১০ Time View

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। চার মাস পর এটি সর্বনিম্ন মৃত্যুর সংখ্যা। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৪৮৭ জনে।

এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ১৭৮ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৫ হাজার ৫১ জনে। শনাক্তের হার ৪ দশমিক ১২। গতকাল শনাক্তের হার ছিল ৪ দশমিক ৪৯ শতাংশ।

বুধবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে, মঙ্গলবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৩১ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩১০ জনের শরীরে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৪ হাজার ৯৬৩ জন। এ সময় ২৮ হাজার ২৬০ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৮ হাজার ৫৯৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ১২ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৭ লাখ ৪ হাজার ৭২২টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ০২ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪২ শতাংশ এবং মৃত্যুর হার ১.৭৭ শতাংশ।

২৪ ঘণ্টায় যে ১৭ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১০ জন এবং নারী ৭ জন। এ সময় ঢাকা বিভাগে ১২ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে ৩ এবং রাজশাহী ও খুলনায় মারা গেছেন একজন করে। এছাড়া বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে কেউ মারা যায়নি।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Tag :

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু, শনাক্তের হার ছিল ৪.৪৯ শতাংশ

Update Time : ১১:৫৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১