ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতিসংঘের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘অত্যন্ত ভুল’ বলে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা চালালো কর্মীরা ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী

ইন্টারনেটের স্পিডের দিক থেকে বিশ্বের ১১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৩তম

ইন্টারনেটের স্পিডের দিক থেকে বিশ্বের ১১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৩তম। দক্ষিণ এশিয়ায় ভারত, পাকিস্তান এমনকি নেপালের চেয়েও পিছিয়ে বাংলাদেশ। এমনটাই উঠে এসেছে ২০২১ সালের ‘ডিজিটাল কোয়ালিটি অব লাইফ ইনডেক্স’ শীর্ষক সূচকে।

২০২০ সালের তুলনায় এবার বাংলাদেশের অবস্থানের ২৫ ধাপ অবনতি হয়েছে। এশিয়ার ৩২টি দেশের মধ্যে বর্তমানে বাংলাদেশের অবস্থান ৩০তম।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান ৫৯তম, নেপালের ৮৭তম, শ্রীলঙ্কার ৮৮তম এবং পাকিস্তানের অবস্থান ৯৭তম স্থানে।

তালিকার শীর্ষে রয়েছে ডেনমার্কের নাম। এরপর রয়েছে যথাক্রমে দক্ষিণ কোরিয়া, ফিনল্যান্ড, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নাম। তালিকার ছয় নম্বরে রয়েছে সিঙ্গাপুরের নাম। শীর্ষ দশে থাকা বাকি দেশগুলো হচ্ছে যথাক্রমে ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি ও যুক্তরাজ্য।

তালিকার শীর্ষ দশের মধ্যে ছয়টিই ইউরোপের দেশ। আর প্রথম ৫০টি দেশের মধ্যে ইউরোপের বাইরে রয়েছে মাত্র ১৮টি দেশ।

এই সূচক প্রকাশ করেছে সার্ফশার্ক নামের খ্যাতনামা একটি ভিপিএন পরিষেবা সংস্থা। পাঁচটি বিষয়ের ওপর ভিত্তি করে এই ইনডেক্স তৈরি করা হয়েছে। এগুলো হচ্ছে: ইন্টারনেটের সামর্থ্য, ইন্টারনেটের মান, ইলেকট্রনিক অবকাঠামো, ইলেকট্রনিক নিরাপত্তা এবং ইলেকট্রনিক সরকার।

Tag :

জাতিসংঘের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘অত্যন্ত ভুল’ বলে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি

ইন্টারনেটের স্পিডের দিক থেকে বিশ্বের ১১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৩তম

Update Time : ০৬:১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১