ফরিদপুরের সালথা উপজেলার ইমাম বাড়ি কুমার নদীতে শতবর্ষীয় গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। নৌকা বাইচকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনার সৃষ্টি হয়।
শনিবার বিকালে এ নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী।

এলিভেট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইমরান তালুকদারের আয়োজনে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যডভোকেট শামসুল হক ভোলা মাষ্টার, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শেখ রাসেল ক্রীড়া চক্র ফরিদপুর জেলা শাখার সভাপতি মোঃ শামীম হক। এসময় জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম- আহ্বায়ক মেহেদী হাসান শামীম তালুকদার, সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, ব্যবসায়ী ইমরান তালুকদার, মোশাররফ হোসেন মুসা তালুকদার, তরুন সমাজ সেবক ইব্রাহিম হোসেন মৃধা, যুবলীগ নেতা সোহেল মাহমুদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
নৌকা বাইচ প্রতিযোগিতায় মোট ৭টি নৌকা অংশগ্রহন করে। এরমধ্যে গট্টির চান মিয়ার নৌকা প্রথম ও সাজিদ মাতু্ব্বারের নৌকা দ্বিতীয় স্থান অধিকার করে।পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।
নৌকা বাইচ দেখতে ইমামবাড়ি কুমার নদীর দুই পাড়ে হাজার হাজার মানুষ ভীড় জমায়।নদীর দুই পাড়ে বিভিন্ন পসরা সাজিয়ে বসে মেলা। সবাই মিলে উপভোগ করে নৌকা বাইচ ও মেলা।
মাহবুব পিয়াল 





















