ঢাকা ১১:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

টি২০ বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে জয় পেতে বাংলাদেশের দরকার ১৪১ রান

টি২০ বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে জয় পেতে বাংলাদেশের দরকার ১৪১ রান। প্রথমে ব্যাট করতে নেমে স্কটল্যান্ড করে ৯ উইকেটে ১৪০ রান।
মেহেদি হাসান ৩টি, সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান ২টি করে এবং তাসকিন আহমেদ ও সাইফুদ্দিন ১টি করে উইকেট নিয়েছেন।

পাওয়ার প্লে-র ৬ ওভারে স্কটল্যান্ড ৩৯/১
প্রাথমিক ধাক্কা সামলে তারা পাওয়ার প্লে-তে শক্তপোক্ত ভিত গড়ে তুলেছে বলা যায়। ৬ ওভার শেষে স্কটল্যান্ড ১ উইকেটে বিনিময়ে ৩৯ রান তোলে।

কোয়েটজারকে ফেরালেন সাইফুদ্দিন
তৃতীয় ওভারে সাইফুদ্দিনের হাতে বল তুলে দেন অধিনায়ক মাহমুদুল্লাহ। চতুর্থ বলে তিনি বোল্ড করেন কোয়াটজারকে। ৭ বলে কোনো রান না করেই সাজঘরে ফেরেন স্কটিশ অধিনায়ক। স্কটল্যান্ড ৫ রানে ১ উইকেট হারায়।

জোড়া আঘাত হানেন সাকিব আল হাসান। তার শিকার রিচি বেরিংটন ও মাইকেল লিস্ক। এর মধ্য দিয়ে শ্রীলঙ্কার গ্রেট লাসিথ মালিঙ্গাকে পেছনে ফেলে টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ উইকেটের মালিক বনে গেলেন সাকিব।

শেষ পর্যন্ত ৪ ওভারে ১৯ রান খরচায় সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন শেখ মেহেদী হাসান। এছাড়া মুস্তাফিজ ২টি ও তাসকিন নেন একটি উইকেট।

স্কটল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেছেন ক্রিস্টোফার গ্রীভস। এছাড়া জর্জ মুন্সি ২৯, মার্ক ওয়াট ২২ ও ম্যাথিউ ক্রস করেন ১১ রান। বাকিদের মধ্যে আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি।

Tag :

ফরিদপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের গৌরব উজ্জ্বল সাফল্য: পাশের হার ৯০.১৬% , এ প্লাস ৩৩ জন।

টি২০ বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে জয় পেতে বাংলাদেশের দরকার ১৪১ রান

Update Time : ০৪:০০:৪১ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১