ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

ফরিদপুরে নানা আয়োজনে শহীদ শেখ রাসেল দিবস উদ্যাপিত

  • মাহবুব পিয়াল
  • Update Time : ০৯:২১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১
  • ৪৩৯ Time View

ফরিদপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে উদ্যাপন করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন। দিবসটি উপলক্ষে সোমবার দুপুরে শেখ রাসেল শিশু প্রশিক্ষন ও পূর্ণবাসন কেন্দ্র,ফরিদপুরের উদ্যোগে দোয়া মাহফিল,জন্মদিনের কেক কাটা,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট শামসুল হক ভোলা মাষ্টার। ফরিদপুর সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা,জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক এ এস এম আলী আহসান, শেখ রাসেল শিশু প্রশিক্ষন ও পূর্ণবাসন কেন্দ্র,ফরিদপুরের উপ-প্রকল্প পরিচালক সৈয়দা হাসিনা আক্তার,পৌর কাউন্সিলর ইকবাল হোসেন ফয়সাল,তানিয়া আক্তার ইভা,নারী নেত্রী আসমা আক্তার মুক্তা,অধ্যাপক রিজভী জামানসহআরো অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিদের নিয়ে কেক কেটে শিশুদের মুখে কেক তুলে দেন জেলা প্রশাসক অতুল সরকার । পরে শেখ রাসেল শিশু প্রশিক্ষন ও পূর্ণবাসন কেন্দ্রের নিবাসী শিশুরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এছাড়া শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শিশুদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশনা করা হয়।

Tag :

ফরিদপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের গৌরব উজ্জ্বল সাফল্য: পাশের হার ৯০.১৬% , এ প্লাস ৩৩ জন।

ফরিদপুরে নানা আয়োজনে শহীদ শেখ রাসেল দিবস উদ্যাপিত

Update Time : ০৯:২১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১