ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

লিটারে সয়াবিন তেলের দাম ৭ টাকা বেড়েছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:২৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
  • ২৯৩ Time View

লিটারে সয়াবিন তেলের দাম ৭ টাকা বেড়েছে। বুধবার থেকে ১৬০ টাকা দরে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হবে।

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচএম শফিকুজ্জামান বলেন, ‘আগামীকাল থেকে নতুন দামে সয়াবিন তেল বিক্রি হবে।’

এর আগে রোববার প্রতি লিটার ভোজ্যতেলের দাম ৭ টাকা বৃদ্ধির প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য (আইআইটি) অনুবিভাগের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামানের নেতৃত্বে ভোজ্যতেল ও চিনির মজুত পরিস্থিতি, আমদানি ও মূল্যনির্ধারণ নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এর সঙ্গে চিনির দাম বাড়ানোর প্রস্তাবও করা হয়।

Tag :

ফরিদপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের গৌরব উজ্জ্বল সাফল্য: পাশের হার ৯০.১৬% , এ প্লাস ৩৩ জন।

লিটারে সয়াবিন তেলের দাম ৭ টাকা বেড়েছে

Update Time : ১০:২৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১