বৃহস্পতিবার ভার্চুয়ালি আয়োজিত অগমেন্টেড রিয়েলিটি (এআর) কনফারেন্সে মার্ক জাকারবার্গ ফেসবুকের কর্পোরেট নাম পরিবর্তনের ঘোষণা দেয়। এখন থেকে ‘মেটা’ নামে ব্যবসায়িক সব কার্যক্রম পরিচালনা করবে কোম্পানিটি। বিষয়টি ফেসবুকে নিজেই শেয়ার করেছেন জাকারবার্গ। এই পরিবর্তন আগামী দিনে নতুন পথচলার জন্য পদক্ষেপ বলেই জানিয়েছেন তিনি। বিবিসি, সিএনবিসি
এমন একটি সময় নতুন নামটি ঘোষণা করা হলো যখন ব্যবসায়িক কৌশল নিয়ে যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান সরকারি তদন্তের মুখোমুখি হচ্ছে ফেসবুক। সরকার ও বিরোধী দলের নেতাদের ব্যাপক সমালোচনার মুখোমুখি হচ্ছে প্রযুক্তি জায়ান্টটি।
কেন এই নামবদল সে সম্পর্কেও জানিয়েছেন জুকারবার্গ। আগামী দিনে নতুন পথচলার জন্য পদক্ষেপ বলেই জানিয়েছেন তিনি।
আর কেন মেটা নামটি বেছে নেওয়া সেই সম্পর্কে জুকারবার্গ লিখেছেন, ‘ক্লাসিকস পড়তে বরাবরই ভালোবাসি। গ্রিক শব্দ ‘বিয়ন্ড’ (অনন্ত) থেকে এসেছে মেটা শব্দটি। ব্যক্তিগতভাবে যে শব্দ বেছে নেওয়ার কারণ আরও অনেক কিছু তৈরি করা বাকি। আমাদেরও পথচলার অনেক নতুন পথ বাকি, সেই ধারণা থেকেই এই নামকরণ।’
২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি পথচলা শুরু করেছিল ফেসবুক। তারপর থেকে মার্ক জুকারবার্গের হাত ধরে ক্রমশ শাখা-প্রশাখা বিস্তার করেছে ফেসবুক।
ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, অকুলাসের মতো শাখার পাশাপাশি জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ সবই এই মুহূর্তে ছিল মাদার কোম্পানি ফেসবুকের অধীনস্থ। কিন্তু নতুন নামকরণে নতুন পথচলা শুরুর ইঙ্গিত দিলেন মার্ক জুকারবার্গ।
অনলাইন ডেস্ক 

























