ঢাকা ১০:১১ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

আর্জেন্টাইন তারকা এগুয়েরো হাসপাতালে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:৪১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১
  • ২৮৮ Time View

বার্সেলোনার হয়ে শনিবার খেলতে নেমে শ্বাসকষ্টে ভোগায় হাসপাতালে ভর্তি করা হয়েছে সার্জিও এগুয়েরোকে। ম্যাচে আলাভেসের সাথে ১-১ গোলে ড্র করেছে কোম্যান পরবর্তী কাতালান জায়ান্টরা।
ক্যাম্প ন্যুয়ে অনুষ্ঠিত লা লিগার ম্যাচে ৪১ মিনিটে বুকে চেপে ধরে মাঠে লুটিয়ে পড়েন ৩৩ বছর বয়সী আর্জেন্টাইন তারকা। বাধ্য হয়েই মাঠ ছাড়তে হয় তাকে। তবে তার মূল সমস্যা সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা হয়নি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বার্সেলোনা বিষয়টি নিশ্চিত করে জানায়, ‘এগুয়েরো শ্বাসকষ্ট বোধ করছিলেন। কার্ডিয়াক পরীক্ষা করানোর জন্য তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’

বার্সার অন্তবর্তীকালীন কোচ সার্জি বারজুয়ান বলেন, ‘আমার প্রশ্নের জবাবে সে শুধু বলেছে মাথা ঘুরছে। এরপর তাকে হাসপাতালে পাঠানো হয়।’

ম্যাচের ৪৯ মিনিটে গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন মেমফিস ডিপে। কিন্তু ৫২ মিনিটে আলাভেসের হয়ে গোলটি পরিশোধ করেন লুইস রিওজা।

Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

আর্জেন্টাইন তারকা এগুয়েরো হাসপাতালে

Update Time : ১০:৪১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১