ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

পাকিস্তানের সাথে ঘরের মাঠে টি-২০ সিরিজ খেলবেন না তামিম

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম। চলতি মাসে পাকিস্তানের সাথে ঘরের মাঠে এ সিরিজ হওয়ার কথা রয়েছে টাইগারদের। বাঁহাতি এ ব্যাটার সম্প্রতি জানিয়েছেন, তিনি পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের মধ্য দিয়ে দলে ফিরবেন।

ইনজুরি ও পর্যাপ্ত ম্যাচ না খেলার কারণে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপও অংশ নেননি তামিম। তিনি নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে অংশ নিলেও আঙুলে নতুন করে চোটের কারণে সেটিও সম্পূর্ণ করতে পারেননি।

সম্প্রতি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তামিম বলেন, ‘আমি ৭ নভেম্বর থেকে ব্যাটিং শুরু করবো। আমি চিকিৎসকদের সাথে কথা বলেছি এবং তারা এক সপ্তাহ পর থেকে ব্যাটিং করার পরামর্শ দিয়েছেন। আমি জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ড থেকে অংশ নেয়ার চিন্তা করছি।’

তামিম চলতি বছরের জুলাই মাসে জিম্বাবুয়ের বিপক্ষে তার সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন। এছাড়া একই দলের বিরুদ্ধে ২০২০ সালে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেন

Tag :

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে

পাকিস্তানের সাথে ঘরের মাঠে টি-২০ সিরিজ খেলবেন না তামিম

Update Time : ০৪:৫৮:৫০ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১