ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে মির্জা আব্বাস

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৫৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
  • ৩১৩ Time View
বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
মঙ্গলবার (১৬ নভেম্বর) গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সিসিইউতে (কার্ডিয়াক/করোনারি কেয়ার ইউনিট) চিকিৎসাধীন আছেন।
বুধবার সকালে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেন।
দিদার বলেন, মঙ্গলবার দিনেরবেলায়ই উনি (মির্জা আব্বাস) বুকে হালকা ব্যথা অনুভব করছিলেন। শুরুতে স্বাভাবিক মনে হলেও পরে ব্যথা বাড়ায় রাত দুইটার পর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সিসিইউতে রয়েছেন।
চেয়ারপারসনের অপর প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে মির্জা আব্বাস চিকিৎসাধীন আছেন।
এদিকে সকালে একটি ফ্লাইটে আফরোজা আব্বাস হাসপাতাল থেকে পূর্বনির্ধারিত কর্মীসভায় যোগ দিতে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলেও জানান শায়রুল।
মির্জা আব্বাসের সুস্থতা কামনায় তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর দোয়া চাওয়া হয়েছে।
Tag :
জনপ্রিয়

ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা

বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে মির্জা আব্বাস

Update Time : ০৪:৫৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১