ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

জাহাঙ্গীরকে মেয়র পদও হারাতে পারে

  • Reporter Name
  • Update Time : ০৫:০৭:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
  • ২৬৪ Time View

গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। ঢাকায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক বৈঠকে শুক্রবার এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, জাহাঙ্গীর আলমকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। একইসাথে দলে তার প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকের পর জানানো হয়, বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধের শহীদের নিয়ে কটাক্ষ করে জাহাঙ্গীর আলম দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন, সেজন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ বিবিসিকে বলেছেন, জাহাঙ্গীর আলম ২০১৮ সালে দলীয় মনোনয়নে গাজীপুরের মেয়র নির্বাচিত হয়েছিলেন। এখন দল থেকে বহিষ্কার করায় তিনি মেয়র পদে থাকতে পারবেন না। এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কারের এই সিদ্ধান্ত এখন স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানানো হবে এবং এরপর মন্ত্রণালয় আইনগত ব্যবস্থা নেবে।

গত সেপ্টেম্বর মাসে গাজীপুরের মেয়রের এক অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়।

সেই অডিওতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ এবং বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ভূমিকা নিয়ে তাকে কটূ মন্তব্য করতে শোনা যায়।

অডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর গাজীপুরে আওয়ামী লীগ এবং সেখানকার সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ করেন।

গাজীপুর আওয়ামী লীগের নেতা-কর্মীরা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অবস্থান নিয়ে সে সময় বিক্ষোভও করেছেন।

এই পটভূমিতে তার বিরুদ্ধে দলীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ড এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ কেন আনা হবে না- এই মর্মে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এখন শেখ হাসিনার নেতৃত্বে বৈঠকে জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হলো।

দলের এই সিদ্ধান্তের ব্যাপারে জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাকে এখনো আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হয়নি।

দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানার পর তিনি সংবাদ সম্মেলন করে নিজের বক্তব্য তুলে ধরবেন বলে জানিয়েছেন জাহাঙ্গীর আলম।

জাহাঙ্গীর আলম অবশ্য বলছেন, তিনি কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছিলেন। এরপরও তিনি মনে করেন, তার বক্তব্য না শুনে একতরফাভাবে তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়া হচ্ছে।

এর আগে যখন অডিও ভাইরাল হয়েছিল, তখন জাহাঙ্গীর আলম সংবাদমাধ্যমে বলেছিলেন, একটি মহল তার বিরুদ্ধে চক্রান্ত করে একটি এডিটেড অডিও প্রচার করেছে।

তবে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী নিজে সেই অডিও এবং ঘটনার সব তথ্য যাচাই করেছেন এবং এরপরই জাহাঙ্গীর আলমকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আমি নেত্রীর কাছে রিভিউ চাইবো

‘আমি নেত্রীর (আওয়ামী লীগ সভানেত্রী) কাছে যাওয়ার চেষ্টা করবো। রিভিউ করবো। উনাকে ভুল বুঝানো হয়েছে। আমার বক্তব্য নিয়ে মিথ্যাচার করা হয়েছে। ভুল আর অপরাধ তো এক নয়।’

গাজীপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ এবং আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ থেকে বহিস্কারের পর শনিবার (২০ নভেম্বর) জাগো নিউজকে দেওয়া এক প্রতিক্রিয়ায় জাহাঙ্গীর আলম সরকার এসব কথা বলেন।

মেয়র জাহাঙ্গীর বলেন, ‘আমার যে আদর্শ; বঙ্গবন্ধু, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। এ তিনের বাইরে যাওয়ার সুযোগ নেই। মানুষের জীবনে ভুল থাকতে পারে, ভুল হতে পারে। আমার কিছু কথা কেটে কেটে মিথ্যাচারসহ উপস্থাপন করা হয়েছে। আমি নেত্রীর কাছে বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করবো।’

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের বীর শহীদদের নিয়ে একটি মন্তব্যের অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার ঘটনায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সিটি মেয়র জাহাঙ্গীর আলম সরকারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে জাহাঙ্গীরের বহিষ্কারের তথ্য জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।’

সূত্র : বিবিসি

Tag :
জনপ্রিয়

দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে

জাহাঙ্গীরকে মেয়র পদও হারাতে পারে

Update Time : ০৫:০৭:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১